,

পররাষ্ট্র সচিব পদে মেয়াদ বাড়ল মাসুদ বিন মোমেনের

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়াল সরকার। আজ বুধবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মাসুদ বিন মোমেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। কর্মজীবনে কূটনীতিক হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আগে ২০১৫ সাল থেকে তিনি জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন।

মাসুদ বিন মোমেন এর আগে জাপান, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (পররাষ্ট্র ক্যাডারে) ১৯৮৮ সালে সহকারী সচিব হিসেবে যোগ দেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির