,

বিষধর ‘রাসেল ভাইপার’ ধরে বাড়িতে নিয়ে এল স্কুলছাত্র

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে এলাকা থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের পূর্ব পাশের ঘুকসি বিল থেকে সাপটি উদ্ধার করা হয়। ওই গ্রামের সাকিব হাসান নামের দশম শ্রেণির এক ছাত্র সাপটিকে ধরে জালে বন্দি করে বাড়িতে নিয়ে আসে। সাপটির দৈর্ঘ প্রায় পাঁচ ফুট।

জানা গেছে, শনিবার বিকেলে চকশব্দল গ্রামের রবিউল ইসলামের ছেলে সাকিব হাসান ভারত থেকে নেমে আসা ঘুকসি বিলে মাছ ধরতে যায়। মাছ ধরে ফেরার পথে অল্প পানিতে একটি রাসেল ভাইপার সাপ দেখতে পায় সে। পরে কৌশলে সে সাপটিকে ধরে জালে বন্দি করে বাড়িতে নিয়ে আসে।

এ খবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখার জন্য উৎসুক জনতা সাকিবদের ভিড় করে। পরে বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

এ ব্যাপারে বন বিভাগের ধামইরহাট উপজেলার পাইকবান্ধা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান বলেন, রাসেল ভাইপার একটি বিষধর সাপ। স্থানীয়ভাবে এটি চন্দ্রবোড়া নামে পরিচিত। ধারণা করা হচ্ছে সাপটি ভারত থেকে বাংলাদেশে এসেছে। সাপটি রাজশাহী বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়