,

সমাবেশস্থলে যুবলীগ নেতার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে আসা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়েন জিন্নাত আলী ওরফে হারু (৫০)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হিরু যুবলীগের ইউনিয়ন সভাপতি ছিলেন।

জিন্নাত আলীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা যুবলীগ কর্মী শফিকুল ইসলাম বলেন, আজ সকালে আমরা রাজশাহীর মোহনপুর থানা থেকে মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসি। হঠাৎ গরমে সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়েন জিন্নাত আলী। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ বলেন, জিন্নাত আলী অসুস্থ হয়ে পড়লে তাকে সহকর্মীরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস