,

মালয়েশিয়া পাচারকালে ১১ রোহিঙ্গা উদ্ধার

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : সাগর পথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকা মহেষখালী পাড়া থেকে ১১ রোহিঙ্গা ও ৪ দালালকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন কর্মকর্তা পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।

আটক চার দালাল হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদ (৩৬), আইয়ুব (২৬), আমির হোসেন (৩৪) ও টেকনাফের পশ্চিম গুদারবিলের রবিউল আলম (২০)।

পুলিশ সুপার জানান, পাচারকারী একটি চক্রের সদস্যরা টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের দুই জন, কুতুপালং ও বালুখালি ক্যাম্পের ১১ জন রোহিঙ্গাকে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফ মহেষখালীয়া পাড়ার এক বাড়িতে আনেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে চার দালালকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে ১১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক চার দালালকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার ১১ রোহিঙ্গাকে সিআইসির মাধ্যমে তাদের ক্যাম্পে পাঠানো হবে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘আটক চার দালালের বিরুদ্ধে রাতে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আজ সকালে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযান চলছে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর