,

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

news-image

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড।

অ্যাডিলেডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। দেড়টায় ম্যাচের টস অনুষ্ঠিত হয়। যেখানে হাসি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের।

এ ম্যাচে ইংল্যান্ড দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ভারতীয় দল অবশ্য অপরিবর্তীত একাদশ নিয়ে খেলছে।

চোটের জন্য ইংল্যান্ড একাদশে নেই ডেভিড মালান ও মার্ক উড। তাদের বদলে একাদশে এসেছেন ফিল সল্ট ও ক্রিস জর্ডান।

চলতি আসরে ভারত ও ইংল্যান্ড দুই দলই দারুণ খেলছে। সুপার টুয়েলভ পর্বে ৫ ম্যাচের ৪টিতে জিতে গ্রুপ-২ এ চ্যাম্পিয়ন হয় ভারত। অন্যদিকে নেট রান রেটে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে পড়ায় গ্রুপ-১ এ দ্বিতীয় হয় ইংল্যান্ড।

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ইংল্যান্ড ও ভারতের মধ্যে জয়ী দল শিরোপার লড়াইয়ে তাদের সঙ্গী হবে।

ভারত একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও অর্শদীপ সিং

ইংল্যান্ড একাদশ

জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডন, ক্রিস ওকস ও আদিল রশিদ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর