,

দুবলার চরে শেষ হলো রাস উৎসব

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগরে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের দুদিনের রাস উৎসব। আজ মঙ্গলবার ভোরে সূর্য ওঠার আগেই বঙ্গোপসাগরের নোনা জলে পাপ মোচনের আশায় স্নান করেন অসংখ্য তীর্থযাত্রী।

এর আগে গত রোববার ও সোমবার দুবলার আলোরকোলের অস্থায়ী মন্দিরে অনুষ্ঠিত হয় রাস পূজার নানা আনুষ্ঠানিকতা। গত রোববার শুরু হওয়া এই রাস উৎসব আজ সকালে স্নানের মধ্য দিয়ে শেষ হয়। স্নান শেষে তীর্থযাত্রীরা যে যার মতো করে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

সুন্দরবনের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, ‘কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের রাস উৎসব। প্রায় ১০ হাজার ধর্মাবলম্বীরা এই উৎসবে যোগ দিয়েছেন। আমরা চেষ্টা করেছি সকলের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার।’

সনাতন ধর্ম মতে, রাস হল জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। কার্তিক মাসের পূর্ণিমাই রাসপূর্ণিমা। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়