,

ডেঙ্গু: আরও ৭ মৃত্যু, হাসপাতালে ৮৭৫

news-image

অনলাইন ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৫ জন।

সোমবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এবছর এখন পর্যন্ত ১৭৭ জনের মৃত্যু হলো। এরমধ্যে ১০৯ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ৬৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৭৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ জনে।

চলতি বছরে ৪৩ হাজার ৯৮২ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৯ হাজার ২৪৮ জন রাজধানী ঢাকায় এবং ১৪ হাজার ৭৩৪ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৭ জন এবং ঢাকার বাইরে ৩৭৮ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৮৭৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ জনে।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৮০ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৯০ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৭ই নভেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৪৩ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৪০ হাজার ৫৩৫ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মাসে মারা গেছেন ৩৬ জন। এ মাসে শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯৫৮ জন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির