,

প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে: সরোয়ার

news-image

বরিশাল প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার প্রশ্ন তুলে বলেন, জনগণকে বাদ দিয়ে কোন উন্নয়ন হবে? স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে বরিশালের মানুষ রক্ত দিয়েছে। তাই তাদের কখনোই দাবিয়ে রাখা যাবে না। এ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাব না।

শনিবার (৫ নভেম্বর) বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশের বক্তব্যে বরিশাল সিটির প্রথম মেয়র মজিবর রহমান সরোয়ার এ কথা বলেন। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মহাসমাবেশের আয়োজন করা হয়।

এসময় তিনি বলেন, আজকে বিচার বিভাগের স্বাধীনতা নেই। আজ বেতন না বাড়লেও নিত্যপণ্যের দাম বেড়েছে। খালেদা জিয়াকে প্রতিহিংসার কারণে আটকে রেখেছে শেখ হাসিনা। আইনের কোনো ব্যাপার নেই।

মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রধান বক্তা ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

এ জাতীয় আরও খবর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

দুর্গাপূজায় নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা: নবীনগরে পুলিশ সুপারের পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি