,

সেমির আগেই চ্যাম্পিয়নদের বিদায়

news-image

অনলাইন ডেস্ক : গ্লেন ম্যাক্সওয়েল চাওয়াটা পূরণ হলো না। আগের দিন আফগানিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়ান তারকা বলেছিলেন, ‘আমরা এখন ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি দেখব। আশা করি, শ্রীলঙ্কা আমাদের জন্য কাজটি করে দেবে।’

ম্যাক্সওয়েলের চাওয়া ছিল শ্রীলঙ্কা হারিয়ে দেবে ইংল্যান্ডকে। আর সেটা হলে তারা পা রাখবে সেমিফাইনালে। কিন্তু তেমন কিছু ঘটেনি। শনিবার সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছে ইংল্যান্ডই। সুবাদে গ্রুপ-২ থেকে রানার্সআপ হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি।

স্বাগতিক অস্ট্রেলিয়া শিরোপা ধরে রেখে ইতিহাস গড়বে- টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এই সম্ভাবনা অনেকেই দেখেছেন। কিন্তু সময়ের সাথে সাথে দ্রুত দৃশ্যপট বদলে যায়। শেষ পর্যন্ত সুপার টুয়েলভ পর্বের গণ্ডিই পেরোনো হলো না গত আসরের চ্যাম্পিয়নদের।

শ্রীলঙ্কাকে এদিন ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তাতে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট তাদের। অস্ট্রেলিয়ারও সমান ৭ পয়েন্ট। তবে নেট রান রেটে পিছিয়ে পড়েছে বাদ পড়েছে তারা।

অন্যদিকে ৭ পয়েন্ট নিয়ে নেট রান রেটে সবচেয়ে ভালো অবস্থানে থাকায় গ্রুপের সেরা হয়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে যারা গ্রুপ-২ এর রানার্সআপ দলের মুখোমুখি হবে। ইংল্যান্ড খেলবে গ্রুপ-১ এর সেরা দলের বিপক্ষে।

সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৯ ও ১০ নভেম্বর। ১৩ নভেম্বর ফাইনাল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির