,

শিক্ষার্থীর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, থানায় মামলা

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষার্থী রবিনের লাশ নিয়ে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা অবধি বগুড়া-নওগাঁ মহাসড়কের গোদারপাড়া এলাকা অবরোধ করে এলাকাবাসী। এ সময় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অবরোধকারীরা।

শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের উত্তর গোদার পাড়া এলাকায় দুর্বৃত্তরা নবম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম রবিউল ইসলাম রবিনকে (১৭) ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রবিন গোদারপাড়া উত্তরপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় শনিবার দুপুরে রবিনের বাবা নওশাদ আলী বাদী হয়ে ৩ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামিরা হলেন গোদারপাড়া উত্তরপাড়ার জাহাঙ্গীর ও তার দুই ছেলে পারভেজ এবং পাপ্পু।

নিহত রবিনের লাশ শজিমেকে ময়নাতদন্ত শেষে দুপুর ১টায় বাড়ি নিয়ে আসা হয়। তারপর ৩ টায় লাশ নিয়ে বগুড়া-নওঁগা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। অবরোধকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও রবিনের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর কেউ ঘটানোর সাহস না পায়।

প্রায় ১ ঘণ্টা অবরোধের পর ৪টার সময় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

এসময় ওসি বলেন, আমরা ইতোমধ্যে আসামি চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়