,

কালীগঞ্জে কুকুরের কামড়ে ৩০ জন হাসপাতালে

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের নীমতলা, কাশিপুর, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত এবং কিছুক্ষণ হাসপাতালে রেখে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলা শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ কয়েকটি পাগলা কুকুর সন্ধ্যার পর ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সময় শহরের নীমতলা, কাশিপুর, নতুন বাজারসহ আশপাশের এলাকায় রাস্তায় ও দোকানে বসে থাকা অবস্থায় মানুষকে কামড়িয়ে আহত করে। কারও মুখে, কারও পায়ে কিংবা হাতে কামড় দেয়।

নিমতলা বাসস্ট্যান্ডের ভুক্তভোগী শাহরিয়ার আলম সোহাগ জানান, বাসা থেকে বের হয়ে শহরের দিকে যাওয়ার সময় পাশ দিয়ে চলা এক কুকুর আমার বাম পা কামড়ে ধরে। এ অবস্থায় আমি মাটিতে পড়ে যাই। ডান পা দিয়ে লাথি মারার পর কুকুরটি আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এরই মধ্যে কুকুরের ৩টি দাঁত আমার পায়ে বসে যায়। রক্ত ঝরতে থাকে গলগল করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর রহমান জানান, হাসপাতালে আসা রোগীদের শরীরে কুকুরকে কামড়ানোর ক্ষত রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, আমি খবর পাওয়ার পর আহত অন্যদের ভ্যাকসিন দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়