,

মৃত্যুর পাঁচ বছর পর জমির দলিলে স্বাক্ষর!

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মারা গেছেন ২০১৪ সালে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মৃত্যুসনদও তাই বলছে। অথচ সেই মৃত মজিবর রহমানই ২০১৯ সালে দলিলে স্বাক্ষর দিয়ে জমি বিক্রি করার অভিযোগ উঠেছে।

মৃত্যুর পাঁচ বছর পর দলিলে স্বাক্ষর করে বিক্রি করা ওই জমি নিয়ে এখন দেখা দিয়েছে বিপত্তি। এ নিয়ে মৃত মজিবর রহমানের মেয়ে নাজমুন নাহার সখীপুর সাবরেজিস্ট্রার অফিসের দুই দলিল লেখকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মজিবর রহমানের মৃত্যুর পাঁচ বছর পর সখীপুর সাবরেজিস্ট্রার অফিসের দুই দলিল লেখক এম এ লতিফ ও আবু হানিফ মৃত বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের স্বাক্ষর জাল করে তার ২৭ শতাংশ জমি অন্যের নামে লিখে দিয়েছেন। দলিলে দেখানো হয়েছে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর মৃত মজিবর রহমানের বাড়িতেই কমিশন গঠন করে দলিলটি রেজিস্ট্রি করা হয়। পরে বিষয়টি জানতে পেরে মুজিবুর রহমানের বড় মেয়ে নাজমুন নাহার গত ২১ সেপ্টেম্বর ওই দুই দলিল লেখকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত দলিল লেখক এম এ লতিফ জানান, এ বিষয়ে আগেও একটি মীমাংসা হয়েছে। নতুন করে অভিযোগ দেওয়ার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি মীমাংসার দায়িত্ব নিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম জানান, দলিলটি জাল, এটা অনেকটা প্রমাণিত। ওই দলিল বাতিলের জন্য অভিযোগকারীকে আদালতের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯