,

আফগানকে হারিয়ে সেমির অপেক্ষায় অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ রানে হেরেছে আফগানিস্তান। আফগানদের হারিয়ে সেমি ফাইনালের দৌড়ে টিকে থাকল অস্ট্রেলিয়া।

গ্রুপ ওয়ানে এরইমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। শনিবারের ম্যাচে ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারাতে পারলে জস বাটলারের দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আর ইংলিশরা হেরে গেলে কপাল খুলবে অজিদের।

অ্যাডিলেইডে আজকের ম্যাচে শুরুতে ব্যাট করে আফগানদের ১৬৯ রানের টার্গেট দিয়েছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। মাঝারি টার্গের ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানরা। তবে জশ হ্যাজলউড আর অ্যাডাম জাম্পার বোলিং তোপে মাঝ পথে খেই হারায় আফগানরা।

শেষ দিকে ব্যাটে ঝড় তোলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ২৩ বলে রশিদ করেন ৪৮ রান। তার স্কোরে ভর করেই ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে আফগানদের ইনিংস।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির