,

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপার থেকে ফের বিস্ফোরণের শব্দ

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম-তুমব্রুর ওপার থেকে আসা মর্টারশেলের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্ত জনপদ। ফের নতুন করে মানুষের মধ্যে আতংক ছড়াচ্ছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত থেমে থেমে ২৯টি মর্টারশেল বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে তুমব্রু এলাকার বাসিন্দা সৈয়দ করিম জানিয়েছেন।

এ ব্যাপারে ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলম বলেন, বেশ কয়েকদিন বন্ধ থাকার পর সীমান্ত এলাকায় আবার বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

তুমব্রু বাজারের ব্যবসায়ী মো. সরওয়ার জানান, ৩৪ এবং ৩৫ নম্বর পিলারের মাঝখান দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত মর্টারশেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ কারণে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন।

এদিকে, প্রায় তিন মাস ধরে মিয়ানমার অভ‍্যন্তরে চলে আসা তাদের অভ‍্যন্তরীণ সমস্যা নিয়ে আরকান আর্মি এবং সেনাবাহিনীর মধ্যে ব‍্যাপক সংঘর্ষের ফলে আতঙ্কের মাঝে রয়েছেন সীমান্তের কাছাকাছি থাকা পরিবারগুলো।

সম্প্রতি মিয়ানমার তাদের যুদ্ধংদেহী মনোভাব দেখিয়েছে বহুবার। তাদের সামরিক বাহিনীর ফাইটার হেলিকপ্টার, যুদ্ধ বিমান,মর্টারশেল, একে-৪৭ রাইফেলের গুলি এবং তাদের গুপ্তচর অবৈধভাবে বাংলাদেশের সীমানায় ঢুকেছে। এসবের কারণে মানুষের মধ্যে ক্ষোভ এবং ভয় কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর