,

শহীদ মিনারে জুতা খুলে উঠতে বলায় চবি শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

news-image

নিজস্ব প্রতিবেদক : শহীদ মিনারে জুতা খুলে উঠতে বলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জাহিদ হাসান বিপ্লব। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র।

জানা গেছে, অভিযুক্ত আল আমিন হোসেন চবির ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিএফসির কর্মী এবং সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘উনি (অভিযুক্ত) শহীদ মিনারে জুতা পায়ে বসে ছিলেন। আমি বহিরাগত মনে করে জিজ্ঞেস করলাম, আপনি ক্যাম্পাসের কি-না? আপনি জানেন না, শহীদ মিনারে জুতা নিয়ে ওঠা যায় না? পরে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি আমার শার্টের কলার ধরে বলেন ‘আমি কে তুই চিনিস?’। এক পর্যায়ে তিনি আমার গায়ে হাত তোলেন। ’

‘কিছু বুঝে ওঠার আগেই উনার সঙ্গে থাকা আরও ২০-২৫ জন মিলে আমাকে বেধড়ক মারধর করে। আমার পরীক্ষা আছে। এ অবস্থায় আমি বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আগামীকাল লিখিত অভিযোগ দেব’, বলেন জাহিদ হাসান বিপ্লব।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আল আমিন হোসেনকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি বলেন, ‘এখানে অনেক কাহিনি আছে। সরাসরি এসে কথা বললে বিস্তারিত বলব। মুঠোফোনে কিছু বলতে চাচ্ছি না।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘একটা ছেলে মারধরের অভিযোগ দিয়েছে। আমরা তাকে আগামীকাল লিখিত অভিযোগ দিতে বলেছি।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর