,

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে অবসরে পাঠাচ্ছে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনকে অবসরে পাঠাচ্ছে সরকার। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নম্বর আইন)-এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ৩০-১০-২২ তারিখ হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ এক বছরের অবসর পরবর্তী ছুটি (এলপিআর) মঞ্জুর করা হয়েছে।

এতে বলা হয়, ৩১ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত আখতার হোসেন এই ছুটি পাবেন। এছাড়া বিধি অনুসারে অবসর ও অবসর পরবর্তী ছুটিকালীন সব সুবিধা তাকে দেওয়া হবে।

চলতি বছরের ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ সচিব পদে যোগদান করেন আখতার হোসেন। এ পদে যোগদানের আগে তিনি ২০২১ সালের ২ জুন থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব ছিলেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯