,

জর্জিয়া মেলোনিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

অনলাইন ডেস্ক : ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জর্জিয়া মেলোনিকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় আমি বাংলাদেশের জনগণ ও সরকার এবং পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত।

শেখ হাসিনা বন্ধুপ্রতীম ইতালির জনগণকে আন্তরিক অভিনন্দন জানান কারণ, তারা জর্জিয়া মেলোনির দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে তাদের ঐতিহাসিক ম্যান্ডেটকে সমর্থন করেছে এবং তাকে ইতালির ইতিহাসে প্রথম নারী নেতা হিসেবে নির্বাচিত করেছে।

শেখ হাসিনা লিখেন, আমি নিশ্চিত যে সমস্ত প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার ক্যারিশম্যাটিক নেতৃত্বের অধীনে ইতালি অর্থনৈতিক সমৃদ্ধির বৃহত্তর পথ খুঁজে পাবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ইতালি একটি চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে। আমাদের সম্পর্ক অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বিভিন্নভাবে জনগণের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলোতে সাধারণ অবস্থানের উপর দৃষ্টি রেখে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কৃষি, আইসিটি, বেসামরিক বিমান চলাচল এবং উৎপাদন শিল্পের মতো অন্যান্য সম্ভাব্য খাতে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃৃত ও শক্তিশালী করতে আগ্রহী।

তিনি আরও বলেন, যেহেতু আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, আমি বিশ্বাস করি, সহযোগিতার পুরো ধারাকে পুনরুজ্জীবিত করার সময় এসেছে। এই বিষয়ে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

শেখ হাসিনা মেলোনিকে তার সুবিধামত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তিনি জর্জিয়া মেলোনির সুস্বাস্থ্য ও সুখ এবং বন্ধুপ্রতীম ইতালির জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না