,

গৃহবধূ হত্যা মামলায় কারাগারে স্বামী

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে আনোয়ারা বেগম (২৭) নামের এক গৃহবধূকে হত্যার মামলায় তার স্বামী মুফাজ্জল হোসেন ওরফে মুবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার ঘাটাইল উপজেলার মুরাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আনোয়ারা-মুফাজ্জল দম্পতি উপজেলার আজচগানা ইউনিয়নের বেলতৈল হাটুভাঙ্গা বাজারের শাহিদের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের ৭ বছর বয়সী এক ছেলে আছে।

মামলা ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত বুধবার সকালে আনোয়ার ঘরের দরজায় বাইরে থেকে শিকল আটকানো ছিল। ঘরের ভেতর বাচ্চার কান্নার শব্দ শুনে বাড়ির মালিকের স্ত্রী দরজার শিকল খুলে ঘরের ভেতরে ঢোকেন। তিনি গিয়ে দেখেন, বাচ্চাটি বসে কান্না করছে আর গৃহবধূর নিথর দেহ পড়ে আছে।

খবর পেয়ে মির্জাপুর থানা ও বাশহৈতল ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই আবুল হোসেন মির্জাপুর থানায় একটি মামলা করেন। গতকাল বৃহস্পতিবার সে মামলায় আনোয়ারার স্বামী মুফাজ্জলকে গ্রেপ্তার করে পুলিশ।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই), মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর আজ শুক্রবার সকালে মুফাজ্জলকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির