,

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গাইবেন কবীর সুমন

news-image

বিনোদন প্রতিবেদক : শাহবাগের জাতীয় জাতীয় জাদুঘরে গান গাওয়ার কথা ছিল কবীর সুমনের। তবে পুলিশের আপত্তিতে সে অনুষ্ঠান নিয়ে জটিলতার তৈরি হয়। এবার নতুন ভেন্যু ঠিকব করেছে অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কবীর সুমনের গানের অনুষ্ঠান। আজ শুক্রবার দুপরে আয়োজক প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।

আয়োজক সংস্থা পিপহোল জানিয়েছে, নতুন ভেন্যু হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অনুষ্ঠানটি আয়োজন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি দিয়েছে। এখন আর কোনো বাধা নেই।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘আয়োজকরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি চেয়েছেন। তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে।’

শনিবার থেকে তিনদিনের আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছান ভারতের বাংলা গানের কিংবদন্তি শিল্পী কবীর সুমন। সূচি অনুযায়ী, শনিবার (১৫ অক্টোবর) জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আধুনিক বাংলা গান গাওয়ার কথা ছিল সুমনের। ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল পরিবেশনার পর ২১ অক্টোবর আধুনিক বাংলা গান দিয়ে আয়োজন শেষ করার কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯