,

হাতীবান্ধায় ছাত্রলীগ-বিএনপির সংর্ঘষে পুলিশসহ আহত ৬

news-image

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগের সঙ্গে বিএনপি’র দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ ছাত্রলীগ ও বিএনপি’র ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিয়ে হাতীবান্ধা তেল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলা বিএনপি অফিসে আলোচনা সভা শেষে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে নেতাকর্মীরা মেডিকেল মোড় এলাকায় যাওয়ার চেষ্টা করেছিল। এ সময় ছাত্রলীগের বাধার মুখে পিছু হটতে হয় তাদের। পরে পেছন থেকে ছাত্রলীগ তাদের ধাওয়া করে।

এ সময় বিএনপি’র নেতাকর্মীরা পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান নেয়। সেখানেও আসে বাধা। এরপর বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এলাকাটি ত্যাগ করেন। মুহূর্তের মধ্যে পাল্টে যায় দৃশ্যপট। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংর্ঘষে জড়িয়ে পড়েন।

ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন হাতীবান্ধা থানা পুলিশের উপপরিদর্শক মহিদুল ইসলাম। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা একে অপরকে দায়ী করেছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এতে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯