শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাদার ইচ্ছায় হাতির পিঠে চড়ে বিয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : অনেক আগে রাজা-বাদশারা হাতির পিঠে চড়ে বিয়ে করতে যেতেন। সেই প্রথা এখন আর দেখা না গেলেও এবার নওগাঁর ধামইরহাট উপজেলায় দাদার ইচ্ছা পূরণ করতে হাতির পিঠে করে বিয়ে করলেন নাতি রাসেল। আজ শুক্রবার নওগাঁর জেলার ধামইরহাট উপজেলা সদরে দেখা গেছে হাতির পিঠে চড়ে বিয়েতে যাওয়ার এমন চিত্র।

বিয়ের বর রাসেল নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা সদরের বাসিন্দা। তিনি মানব সেবা নামে একটি সামাজিক সংগঠনের সভাপতি হিসেবে কাজ করছেন।

রাসেলের জন্মস্থান উপজেলার আলমপুর ইউনিয়নে শিববাটি গ্রামে হলেও তিনি ধামইরহাট থেকে বরযাত্রী নিয়ে হাতির পিঠে করে রওনা হন কনের বাড়ির উদ্দেশে। পাশের গ্রাম বেলঘড়িয়ায় ৫ কিলোমিটার দূরত্বে কনের বাবার বাড়ি। বর-কনে দুই পরিবারই সম্ভ্রান্ত।

রাসেলের পরিবারের সদস্যরা জানান, দাদার খুব প্রিয় নাতি ছিলেন রাসেল। তার ছোট বেলায় দাদা রাজকীয় বিয়ের ইচ্ছে ছিলো। সেই ইচ্ছা পূরণ করতেই হাতির সওয়ারীর মাধ্যমে বিয়ের আয়োজন করা হয়।

তারা আরও জানান, বিয়ে উপলক্ষে এক সপ্তাহ ধরে চলছিল প্রস্তুতি। হাতি ভাড়া করা হয়েছে ৫০ হাজার টাকার বিনিময়ে। সব আত্নীয়-স্বজন ও প্রিয়জনদের দাওয়াত করে হৈ হুল্লোড় এবং ভুরিভোজের ব্যবস্থা করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা