,

করোনায় দুই মৃত্যু, শনাক্ত ৪৬০

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করে ৪৬০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৮ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এই হার ৯ দশমিক ১৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৩২৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ৩৩টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

যাদের মৃত্যু হয়েছে, তারা ছিলেন চট্টগ্রাম ও খুলনা বিভাগের বাসিন্দা, একজন নারী, অন্যজন পুরুষ। একজনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, অন্যজনের ৮০ বছরের বেশি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির