,

দুপচাঁচিয়ায় পৌর মেয়র কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে কারাগারে গেলেন বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপির সমর্থিত মেয়র জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার দুপচাঁচিয়ার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২ মে দুপচাঁচিয়া থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে একটি মামলা হয়। দুপচাঁচিয়া পাইলট হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ওসমান আলী ফকির বাদী হয়ে তার বিরুদ্ধে এ মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা দুপচাঁচিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ পরীক্ষা কেন্দ্রে হট্টগোলের ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বগুড়ার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীর আলমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর জাহাঙ্গীর আলম উচ্চ আদালতে আপিল করেন। এরপর আদালত তার সাজা স্থগিত করেন।

গত ২৪ আগস্ট মামলার ধার্য তারিখে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল জাহাঙ্গীর আলমের পাবলিক পরীক্ষা আইনে ৬ মাসের সাজা বহাল রাখেন এবং তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আজ দুপচাঁচিয়ার বিচারিক আদালতে জাহাঙ্গীর আত্মসমর্পণ করলে আদালতের বিচারক মির্জা শায়লা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জী জানান, আজ সকালে জাহাঙ্গীর আলম আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না