,

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানের একটি নির্মানাধীন ভবনের শ্যাটারিংয়ের কাঠ খোলার সময় বহুতল ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মোহাম্মদ এরশাদ (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের সহকর্মী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা দক্ষিনখান গণকবর এলাকায় সেফটি ডুয়েল ডেভলপার কোম্পানির অধীনে নির্মাণ কাজ করি। আজ বিকেলে ভবনের চতুর্থ তালায় শ্যাটারিংয়ের কাঠ খোলার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়।’

মৃত মোহাম্মদ এরশাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পূর্ব হুগলীপাড়া গ্রামে। বর্তমানে তিনি নির্মাণাধীন ভবনে থাকতেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির