,

কণ্ঠশিল্পী আকবরের বাঁচার আকুতি (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় এক দশক ধরে ডায়াবেটিসে ভুগছেন কণ্ঠশিল্পী আকবর আলী গাজী। কিডনি রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা অবনতি হলে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় ১৪ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরতে হয়েছে তাকে। পচন ধরায় কেটে ফেলতে হবে তার ডান পা। তার চিকিৎসার জন্য অর্থ জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বাঁচার আকুতি জানিয়ে দেশবাসীকে তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন আকবর।

একান্ত সাক্ষাৎকারে আকবর বলেন, হাসপাতালে থাকার সামর্থ্য থাকলে কি আর বাসায় চলে আসি। একবেলা খেয়ে, আরেকবেলা না খেয়ে আমাদের দিন কাটছে। এক সময় বড় বড় কোম্পানির গান করেছি। কেউ আমার পাশে দাঁড়ায়নি। এমনকি কোনো শিল্পীও আমার খোঁজখবর নেননি। আমি আজ বিনা চিকিৎসায় মারা যাচ্ছি। দেশবাসীর প্রতি অনুরোধ, মানবিক দিক বিবেচনা করে আপনারা আমার পাশে দাঁড়ান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিন বছর পর এই টাকা তুলতে পারব। কিন্তু আজও আমি সেই টাকা তুলতে পারিনি। বিপদের সময় কাজে না লাগলে এই টাকা দিয়ে আমার কী হবে। আমি মারা যাওয়ার পর আমার সন্তানরা কি এই টাকা তুলতে পারবে।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, অনেক আগেই ডাক্তাররা বলেছিলেন তার পা কেটে ফেলতে হবে। আমার অপেক্ষা করছিলাম যে, ভালো হয় কিনা। এখন কেটে ফেলতে হবে। পরে পুরোটা কেটে ফেলতে হতে পারে। আমাদের ঘরে যা কিছু ছিল সব বিক্রি করে ওর চিকিৎসা করাচ্ছি। প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকার ওষুধ লাগে। এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব। সবার প্রতি অনুরোধ, অতীতের মতো এবারো আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

আকবরের জন্ম খুলনার পাইকগাছায়। তবে বেড়ে উঠেছেন যশোরে। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তার গাওয়া ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটিও বেশ জনপ্রিয়তা পায়। ক্যারিয়ারে প্রায় শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন আকবর।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির