,

১৪০০ বছরের পুরনো স্বর্ণমুদ্রা পাওয়া গেল ইসরাইলে

news-image

অনলাইন ডেস্ক : ১৪০০ বছরের পুরোনো ৪৪টি স্বর্ণমুদ্রা পাওয়া গেছে ইসরাইলে। বানিয়াস নামক স্থানে একটি কূপ খননের সময় বানুয়ামিয়া যুগের এই প্রাচীন মুদ্রাগুলো পাওয়া যায়।

বিশেষজ্ঞরা মুদ্রাগুলো বাইজেন্টাইন রাজা ফোকাসের আমলের বলে ধারণা করছেন। বাইজেন্টাইন রাজা ফোকাসের রাজত্বকাল ছিল ৬০২ খ্রিস্টাব্দ থেকে ৬১০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

ইসরাইলি প্রত্নতত্ত্ব অধিদফতর সূত্রে জানা যায়, মুদ্রাগুলো হয়তো যুদ্ধের সময় পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি লুকিয়ে রেখেছিলেন। আশা করেছিলেন যুদ্ধ শেষ হলে পুনরুদ্ধার করবেন মুদ্রাগুলো।

মুদ্রাগুলো পরীক্ষা করে এক মুদ্রা বিশেষজ্ঞ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সংগৃহীত অধিকাংশ মুদ্রা বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের যুগের বলেই মনে হচ্ছে। এ ছাড়া গ্যাব্রিয়েলা বিজভস্কি ও রাজা ফোকাসের আমলেরও কিছু মুদ্রা রয়েছে।

উল্লেখ্য, বানিয়াস নামের স্থানটি বর্তমানে গোলান হাইটস নামে পরিচিত। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে মাত্র ছয় দিনে সিরিয়া থেকে স্থানটি দখল করে নেয় ইসরাইল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড