,

কাল পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

news-image

অনলাইন ডেস্ক : আগামীকাল সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবদীন জানান, এ সময় রাষ্ট্রপতি সঙ্গে থাকবেন রাষ্ট্রপতির পারিবারিক সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে বেলা পৌনে দুইটায় রাষ্ট্রপতির যাত্রা করার কথা রয়েছে। রাষ্ট্রপ্রধান জাতির পিতার সমাধি সৌধে উপস্থিত হবার পর রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মতর্কাবৃন্দ।

পরে রাষ্ট্রপতি সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন। মোনাজাত শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

পরে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে জাতির পিতার সমাধি সৌধস্থল টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যা সাতটার পরে শোভাযাত্রা সহকারে ঢাকা ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না