,

আপনি কি বিধাতা যে আপনার বিরুদ্ধে কিছু বলা যাবে না : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ভয়াবহ স্বৈরাচারে রূপ নিয়েছে। এদের আর সময় দেওয়া হবে না। অবিলম্বে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

আজ বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে শোক র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

ভোলা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে চার কর্মী নিহত হওয়ার হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই শোক র‍্যালি হয়।
নয়া পল্টন থেকে শোক র‍্যালি কাকরাইলের নাইটেঙ্গল মোড় হয়ে নয়া পল্টনের সড়ক দিয়ে আরামবাগ মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে পুলিশ তালিকা তৈরি করছে। বাংলাদেশ একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই এই সরকারকে আর সময় দেওয়া যায় না। তারা এখন জাতির জন্যে বোঝা হয়ে দাঁড়িয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ যাতে সঠিক তথ্য জানতে না পারে, আমাদের গণমাধ্যম যেন এই সরকারের দুর্নীতি প্রকাশ করতে না পারে তারজন্য তারা সার্কুলার দিয়ে ২৯টি বিভাগকে তাদের কাছ থেকে কোনো খবর, তারা কাউকে কোনো খবর দেবে না- এরকম সার্কুলার দিয়েছে। এর অর্থ হচ্ছে তাদের যে দুর্নীতি, তাদের যে চুরি সেগুলোকে ঢেকে রাখবার জন্যে, তাদের স্বেচ্ছাচারিতা ঢেকে রাখবার জন্যে তারা সব দেশকে জাতিকে আজকে বঞ্চিত করে রাখতে চায় সঠিক খবর থেকে। ’

রাজবাড়ীতে মহিলা দলের এক নেত্রীকে গ্রেপ্তারের নিন্দা জায়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন? আপনি কি গড, বিধাতা যে আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না। ’

মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হকের পরিচালনায় র‍্যালিপূর্ব এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড