,

জাতীয় গ্রিড বিপর্যয় সরকারের ব্যর্থতা : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ ‘সরকারের সার্বিক ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে দুপুর থেকে ৬ ঘণ্টা ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ অধিকাংশ জেলায় বিদ্যুতহীন অবস্থার বিষয়ে আজ বুধবার দুপুরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা মনে করি, জাতীয় গ্রিডে বিপর্যয় সরকারের সামগ্রিক ব্যর্থতা। যে কথাটা আমাদের টুকু সাহেব বললেন, এখানে যে পরিকল্পনার মধ্য দিয়ে এবং যে কাঠামোগত ব্যাপারটা থাকে সেখানে টোটালি চুরি হয়েছে বলেই আজকে এই বিপর্যয় ঘটেছে।

তিনি বলেন, ‘এই ঘটনা শুধু বিদ্যুতে নয় সর্বক্ষেত্রে ঘটছে। যার ফলে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, কোথাও তো কোনো জবাবদিহিতা নাই। দেয়ার ইজ নট ইলেক্টেড পার্লামেন্ট।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনি যে প্রশ্ন করবেন, কোথাও যে জবাব চাইবেন সেই জবাবটাও চাইতে পারছেন না। যেহেতু এই সরকারের জনগণের প্রতি কোনো দায় নেই, দায়িত্বশীলতার ব্যাপার নেই। প্রতিটি ক্ষেত্রে দেখবেন এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাটা তারই একটা প্রমাণ। তাদের দায়িত্বশীলতার অভাব এবং তাদের জবাবদিহিতার অভাবের কারণে এই ঘটনা ঘটছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এখান থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা তা হলো কেয়ারটেকারের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করা। এছাড়া এর কোনো বিকল্প পথ নেই।’

 

এ জাতীয় আরও খবর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর