,

‘বিএনপি নেতাকর্মীদের যখন হত্যা করে, তখন সুলতানা কামাল কোথায় ছিলেন’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকার যখন হত্যা করেছে তখন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল কোথায় ছিলেন- এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই প্রশ্ন করেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট এই কর্মসূচির আয়োজন করে।

ইন্ডিয়া টুডেতে প্রকাশিত সুলতানা কামালের সাক্ষাৎকারের কড়া সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘যখন ভোলায় যশোরে, মুন্সীগঞ্জে, নারায়ণগঞ্জে বিএনপির যুবদলের কর্মীকে হত্যা করা হয়েছে তখন আপনি (সুলতানা কামাল) কোথায় ছিলেন? আপনারা ওটার প্রতিবাদ করলেন না আপনারা কিসের মানবাধিকার কর্মী। আপনারা আওয়ামী অধিকার কর্মী। আপনি আওয়ামী লীগের স্বার্থের যে অধিকার সেই অধিকারের কর্মী।’

রিজভী বলেন, ‘এদেশের জনগণের যে অধিকার সেটা আপনার মধ্যে নেই আপনার মাথার মধ্যে নেই। আপনি চান আওয়ামী লীগ ফ্যাসিবাদ ক্ষমতায় থাকুক। আপনি চান ওরা আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করছে, গুম করেছে এটা চালু থাক। তাই নিজ দেশে না অন্য দেশে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চান। সুলতানা কামালের সেই বক্তব্যের প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘আরেকজন বুদ্ধিজীবী মুনতাসির মামুন বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এদেশের অনেকেই দেশে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন আপনি চাকরি করেননি? বেগম জিয়ার ক্ষমতার ওই সময় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আপনি কোথায় পালিয়ে গিয়েছিলেন? বরং আপনি দেশবিরোধী কাজ করেছেন। আপনি এবং আপনার বন্ধু শাহরিয়ার কবির বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কলঙ্ক রটিয়েছেন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘সুলতানা কামালদের কোন সাক্ষাৎকার, মুনতাসির মামুনের কোনো বিবৃতি এদেশের স্বাধীনতাকামী মানুষকে গণতন্ত্রকে বিচলিত করতে পারবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের ওপর এত নির্যাতন-নিপীড়ন করার পরেও বিএনপি জেগে উঠে কী করে। বিএনপিকে কবরে পাঠাচ্ছে সেখান থেকেও জেগে উঠছে কী করে? এটা সরকারকে আরও প্রতিহিংসা পরায়ণ করছে। শুধু তাই নয় তার যে বুদ্ধিজীবীরা আছে তারাও তাদের মত কোরাস গাইছে। এখন দেখছি ফ্যাসিবাদ খুনি সরকারের পক্ষে সাফাই গাইছে সুলতানা কামালের মতো একজন মানবাধিকার কর্মী। বিদেশি একটি পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছে। ইডেন কলেজের বিষয় নিয়ে ইনডাইরেক্টলি তিনি সাফাই গাইছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা নাৎসিবাদ ফ্যাসিবাদ খুনের রাজত্ব কায়েম করেছে। বাংলাদেশে শেখ হাসিনা, সুলতানা কামাল, মুনতাসির মামুন ছাড়া আর কারও কণ্ঠ থাকবে না। এইটা সুলতানা কামাল ও মুনতাসির মামুনরা মনে করেন।’

রিজভী বলেন, ‘শিক্ষকরা নিজেরাও শিক্ষিত একটা শ্রেণিকেও শিক্ষিত করে ওনারা আজকের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বানচাল করার চেষ্টা করেছে এই অবৈধ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী।’

শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না