,

লিমানের পর এবার খেরসন ইউক্রেনের অগ্রযাত্রা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দখল থেকে লিমান শহর মুক্ত করার পর এবার ইউক্রেনের সেনারা খেরসনের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের যে চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়া অধিগ্রহণ করেছে, খেরসন তার একটি। খেরসনে ইউক্রেনের বাহিনী অগ্রসরের বিষয়টি খোদ রাশিয়াও স্বীকার করেছে। গতকাল এ খবর জানিয়েছে আল জাজিরা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার ইউক্রেনের খেরসন, জাপোরিজিয়া, দোনেৎস্ক ও লুহানস্ককে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। সেই ঘোষণার পরদিনই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর লিমান থেকে রুশ সেনাদের বিতারিত করে ইউক্রেনের সেনারা। এটিকে চলমান যুদ্ধের বড় অগ্রগতি হিসেবে মনে করা হচ্ছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমাদের সেনারা লিমান বিজয়েই থেমে থাকবে না। একই সঙ্গে তিনি বলেছেন, রাশিয়া দখল করা সব অঞ্চল মুক্ত করা হবে।

এদিকে গতকাল আল জাজিরার খবরে বলা হয়, ইউক্রেনের বাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের কিছু এলাকায় অগ্রসর হয়েছে। এ কথাটি রাশিয়ার অনুগত খেরসনের প্রধান ভ্লাদিমির সালদো স্বীকার করেছেন।

আরেক খবরে বলা হয়েছে, খেরসনের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে তেমন বক্তব্য পাওয়া যাচ্ছে না। তবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানে দেখা গেছে- এক ইউক্রেনীয় জোলোতা বালকা এলাকায় ইউক্রেনের পতাকা ওড়াচ্ছেন।

সেনা সমাবেশে হাজারো রুশ ‘অক্ষম’ ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিজার্ভ সেনা অর্থাৎ সাবেক সেনাদের তলব করেছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে লাখো রুশ নাগরিক যুদ্ধে যোগ দিতে গিয়েছেন। কিন্তু পরে দেখা গেছে, বহু নাগরিক মূলত যুদ্ধের জন্য অক্ষম। গতকাল আল জাজিরার খবরে বলা হয়েছে, সেনা সমাবেশ থেকে হাজারো নাগরিককে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। গত সপ্তাহে পুতিন ৩ লাখ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে পুতিনের এই ঘোষণা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

রাশিয়ার পূর্বাঞ্চলের খাবারোভস্কের গভর্নর মিখাইল ডেগতিরেভ বলেছেন, গত ১০ দিনে কয়েক হাজার লোককে সেনা হিসেবে অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে। তাদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না