মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও ফারুক আল মাসুদ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন ফারুক আল মাসুদ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচন করা হয়।

আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদকের জন্য তিনি এ কৃতিত্ব অর্জন করেছেন।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের নেতৃত্বে বাছাই কমিটি ফারুক আল মাসুদকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করেন। জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচনীতে অংশ নেবেন তিনি।

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা, বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকদের সঙ্গে আন্তরিকতা, শিশুদের ঝরে পড়া রোধ, ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুদের খেলাধুলা সামগ্রী, বেঞ্চ প্রদান ও অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করায় ফারুক আল মাসুদকে শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত করা হয়।

ফারুক আল মাসুদ বলেন, ‘প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউএনও’র যে সম্মান সেটি অনেক বড় পাওয়া। এটি আমাকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। তবে একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় এবং উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে।’

ফারুক আল মাসুদ জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হওয়ায় জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ইউএনও ফারুক আল মাসুদ বিসিএস ৩৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু