,

যুবদল-ছাত্রদলের ১৪ নেতাকর্মীর আগাম জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে বিএনপি নেতা-কর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

তাদেরকে সহায়তা করেন অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী, ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট, অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান।

সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

গত ২৬ সেপ্টেম্বর হাজারীবাগে বিএনপি আয়োজিত সমাবেশের দিন আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০/৬০ জন অজ্ঞাতপরিচয় বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে হাজারীবাগ থানায় ২৭ সেপ্টেম্বর মামলা দায়ের করেন।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, ধানমন্ডি থানা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমানসহ ১৪ জন আজ আগাম জামিন লাভ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড