,

বিএনপি নেতা টুকুর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ: জামায়াত

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যকে অশালীন আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের সহাকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম মঙ্গলবার বিবৃতিতে বলেছেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ।

নিবন্ধন বাতিল হলেও কেন যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করছে না সরকার- এ প্রশ্ন তুলে সোমবার হাজারীবাগে বিএনপির সমাবেশে ইকবাল মাহমুদ টুকু বলেন, ‘আওয়ামী লীগের মুখে প্রায়ই শুনি, বিএনপি-জামায়াত, বিএনপি-জামায়াত। সময় এসেছে আওয়ামী-জামায়াত বলার। জামায়াতও উর্দু, আওয়ামী লীগও উর্দু। মিলবে ভালো। আওয়ামী লীগ জামায়াতের নিবন্ধন বাতিল করে, কিন্তু বেআইনি ঘোষণা করে না। তাহলে কি বলব, ওনাদের পরকীয়া চলছে!’

ইকবাল হাসান টুকুর এসব মন্তব্যের নিন্দা করে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, এই বক্তব্য স্বৈরাচারী শাসনকে প্রলম্বিত করার ক্ষেত্র তৈরি করবে। যে মুহূর্তে দেশের সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের দাবিতে বদ্ধপরিকর, সে সময় তাঁর এ বক্তব্য জাতিকে হতাশ করেছে।

১৯৯৯ সাল থেকে বিএনপি-জামায়াত জোটসঙ্গী। সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, তাঁর দল আর জোটে নেই। গত মাসে এ বক্তব্যের ভিডিও ফাঁস হয়। যদিও বিএনপি ও জামায়াত নেতারা জোট ভাঙ্গার খবর অস্বীকার করে শফিকুর রহমানের বক্তব্যকে অনানুষ্ঠানিক বলেছেন। জামায়াত আমির বিএনপির সঙ্গে জোট নয়, যুগপৎ আন্দোলনের কথা বলেছিলেন। বিএনপির মহাসচিবও যুগপৎ আন্দোলনের কথা বলেছেন।

তবে ইকবাল হাসান টুকুর ইঙ্গিত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত হয়েছে জামায়াতের। তা নাকচ করে আবদুল হালিম বলেছেন, জামায়াত আপস, গোপন ও ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী নয়। গত এক যুগে জামায়াতের নেতাকর্মীরা সবচেয়ে বেশি সরকারি জুলম নির্যাতনের শিকার হয়েছেন। যে দলের আমিরসহ পাঁচজন শীর্ষস্থানীয় নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে; আরও ছয়জন শীর্ষ নেতাকে কারাগারে রাখা হয়েছে, সেই দলের সম্পর্কে ইকবাল হাসান মাহমুদ টুকুুর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তাঁর বক্তব্যে গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করার ইঙ্গিত রয়েছে। জামায়াতের নিবন্ধন বাতিল ও বেআইনি ঘোষণা সংক্রান্ত বিষয়ে তাঁর মর্মবেদনায় প্রশ্ন সৃষ্টি হয়েছে। তিনি কার স্বার্থে এবং কাকে সন্তুষ্ট করতে এ বক্তব্য দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না