,

দারুণ খেলতে থাকা লিটনের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে দারুণ খেলতে থাকা লিটন দাস বিদায় নিলেন। আয়ান আফজাল খানের বলে কার্তিক মিয়াপ্পনের ক্যাচে আউট হন তিনি। ২০ বলে ৪ টি চারে ২৫ রান করেন লিটন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭২ রান করেছে বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে ২৭ রান যোগ করে আউট হন সাব্বির রহমান। এই সিরিজে দুই ম্যাচেই ব্যর্থ হলেন সাব্বির। এদিন ৯ বলে ১২ করে আরিয়ান লাকড়া বলে এলবি হন তিনি।

মঙ্গলবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয়। যেখানে টস হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক ও অধিনায়ক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, আরিয়ান লাকড়া, বৃত্তি অরবিন্দ (উইকেটরক্ষক), চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান (সি), বাসিল হামিদ, অয়ন আফজাল খান, জাওয়ার ফরিদ, কার্তিক মিয়াপ্পান, সাবির আলী, জহুর খান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড