,

ধানমন্ডিতে নিষেধাজ্ঞা, বেড়িবাঁধে সমাবেশ করবে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে একই স্থানে ও একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও যুবলীগ। আজ সোমবার বিকেল ৩টায় ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুই দল একই জায়গায় একই সময়ে সমাবেশ ডাকায় ধানমন্ডিতে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও যুবলীগ। এতে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সম্প্রতি বিএনপির বেশ কয়েকটি সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনা বিবেচনায় নিয়ে ধানমন্ডিতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে বেড়িবাঁধ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করতে বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা ৩০ মিনিটে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তে শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।

জানা যায়, আজ বিকেল ৩টায় ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশের ঘোষণা দিয়েছিল। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। তবে দুপুর দুইটায় একই স্থানে যুবলীগেরও একটি সমাবেশ ছিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯