,

নিজ বাসায় ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর শহরের নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউটের সভাপতি রফিকুল্লাহ কোম্পানি (৭০)।

আজ শনিবার সন্ধ্যায় নতুন বাজারের সফিউল্লাহ বোডিংয়ের তৃতীয় তলার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের ভাগনে ফাহিম শাহরিন কৌশিক জানান, ‘আমরা জানতে পেরেছি সন্ধ্যার পর একটি ছেলে বাসায় ঢুকে তার মামা রফিকুল্লাহকে ছুরিকাঘাত করে। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘আমরা খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত হচ্ছে।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘আমরা প্রাথমিকভাবে মনে করছি এটি একটি হত্যাকাণ্ড। তার শরীরের আঘাতের চিহ্ন আছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় বাসার কেয়ারটেকার মিরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এদিকে তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে