,

খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা ভাবছে সরকার: গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সরকার ভাবছে খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপিকে যদি নির্বাচনে আনা যায়, তাহলে কেমন দেখা যায়। এমন কথাও আমাদের কানে আসছে, খালেদা জিয়া মুক্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘আমার কথা হলো, খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিলে সরকার নিজেই ক্ষমতায় থাকবে কি না? খালেদা জিয়া কি এত বোকা? তিনি আপসহীন। নৈতিকতাবিরোধী কোনো কাজ তাকে দিয়ে করানো সম্ভব নয়। এখানেই আমাদের শক্তি। আমাদের জন্য মাথা নত করার প্রশ্নই আসে না। আর আমরা যদি মাথা নত না করি, তাহলে শেখ হাসিনার জন্য আরেকটি নির্বাচন করে ক্ষমতায় আসা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘সরকার গণমাধ্যমকে ব্যবহার করছে। কোনো সরকার যখন অবৈধভাবে ক্ষমতায় থাকে, তখন বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজের জন্য ব্যবহার করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে ব্যবধান আছে, বর্তমান সরকার এটি ভুলে গেছে। এ কারণে সরকার এমন কিছু প্রতিষ্ঠানকে ব্যবহার করছে, সেগুলো কিন্তু সরকারি প্রতিষ্ঠান না। যেসব সংস্থাকে সরকার ব্যবহার করছে, সব কিন্তু সরকারি সংস্থা না।’

তিনি আরও বলেন, ‘বিদেশে ১০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। প্রশ্ন হলো, টাকা কোথা থেকে আয় হয়েছে? সেটাতো লুটপাটের টাকা। যদি ওই টাকা দেশে থাকতো, যদি বিনিয়োগ হতো, মানুষের কর্মসংস্থান হতো, তবে টাকাও বাড়তো, দেশও সমৃদ্ধ হতো। কিন্তু তারা তো চুরি করে টাকা বাইরে পাচার করেছে।’

নির্বাচন কমিশন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘সরকার ইভিএম কিনবে। আর কিছুদিন পর নির্বাচন কমিশনের বেতন দেবে কোথা থেকে সেটাই তো প্রশ্ন। থলেতে টাকা নেই, ব্যাংকগুলোর অবস্থা খারাপ। দুদক যেখানে সেখানে হানা দিচ্ছে টাকার জন্য। চীন বা বিশ্বব্যাংক তো বিনিয়োগ করবে ব্যবসায় বা উন্নয়নের পেছনে। সরকারি চাকরিজীবীদের বেতন দিতে তো তারা ঋণ দেবে না। কিছুদিন পর সরকার কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খাবে।’

সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহসহ অন্য সাংবাদিক নেতারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড