,

ফের করোনায় আক্রান্ত হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ শুক্রবার নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সচিব মোহা. তারিক-উল-ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার মৃদু উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করার জন্য নমুনা জমা দিয়েছিলেন মাহবুব উল আলম হানিফ। করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন। তিনি দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া চেয়েছেন।

সর্বশেষ গত ১৭ জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন মাহবুব উল আলম হানিফ। এর আগে ২০২০ সালের ১১ নভেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯