,

ইভিএম কেনার প্রকল্পকে মস্করা বললেন মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আরও ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্পকে জাতির সঙ্গে মস্কর’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইভিএম কেনার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা দেখেন যে, কী রকম মস্করা হচ্ছে জাতির সঙ্গে। যেখানে মানুষ নির্বাচন চাচ্ছে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, যেখানে নির্বাচন কমিশনকে প্রত্যেকটি রাজনৈতিক দল বলেছে যে, আমরা ইভিএম চাই না, প্রায় সবগুলো, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। সেখানে তারা ( ইসি) আজকে ১৫০ আসনের জন্য আরও ইভিএম মেশিন কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকা চেয়েছে। এ যেন মগের মল্লুক। কারণ এদেশে তো কোনো জবাবদিহি করতে হয় না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কয়েকদিন আগে মন্ত্রিপরিষদ সচিব পরিকল্পনা কমিশনের বৈঠকে স্পষ্ট করে বলেছেন যে, এখানে যেসব প্রকল্প তৈরি হয় তার বেশির ভাগ করা হয় চুরির জন্য এবং দেখা যায় যে বাস্তবতার সঙ্গে বিশাল ফারাক। এখানে কোনো পর্যালোচনা পর্যন্ত করা হয় না। এখানে মধ্যরাতে ঋণ চুক্তি করা হয়। এই হচ্ছে সার্বিক অবস্থা। দেশকে এরকম একটা ভয়াবহ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এই আওয়ামী লীগ; যেটা আমরা জীবনে কোনো দিন …।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নজরুল (বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান) ভাই বসে আছেন, আমরা বসে আছি, এই দেশটার স্বাধীনতার সংগ্রামের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। আমরা কোনোদিন কল্পনাও করিনি, চিন্তাও করিনি যে, এই দেশ আমাদেরকে এমন দিন দেখতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না