,

সন্তান নিতে চেয়েছিলেন অর্পিতা, সম্মতি দিয়েছিলেন পার্থ

news-image

অনলাইন ডেস্ক : সন্তান নিতে চেয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়। আর এ ব্যাপারে আপত্তি ছিল না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ‘নিকট আত্মীয়’ হিসেবে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিলেন তিনি। এমন তথ্যই উঠে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে।

অর্পিতার দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারের পাশাপাশি প্রচুর নথি উদ্ধার হয়। তার মধ্যেই ছিল দত্তক সংক্রান্ত নথি।

ভারতের সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া চিঠিতে পার্থ নিজেকে ‘ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন অর্পিতা। নো অবজেকশন সার্টিফিকেটে জানিয়েছিলেন, অর্পিতা সন্তান দত্তক নিলে তার কোনো আপত্তি নেই।

এ বিষয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। জবাবে পার্থ জানান, তিনি জনপ্রতিনিধি। তাই তার কাছে এ ধরনের প্রত্যায়নপত্র নিতে আসেন অনেকে। তাই এ ধরনের প্রত্যায়নপত্র তার কাছে তৈরি থাকত।

গ্রেপ্তার হওয়ার পর থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করে এসেছেন, তিনি অর্পিতাকে চিনতেন না। তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু একের পর এক তথ্য প্রমাণে তার সেই দাবি নস্যাৎ হয়ে যাচ্ছে বলে দাবি ইডির।

কখনো বিমার নথিতে লেখা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার মামা। আবার সন্তান দত্তক নেওয়ার প্রত্যায়নপত্রে লেখা হয়েছে, তিনি অর্পিতার পারিবারিক নিকট আত্মীয়।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের ৫৮ দিনের মাথায় এসএসসি দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দিল ইডি। তাতে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। চার্জশিটে মোট ১০৩ কোটির সম্পত্তির খতিয়ান দিয়েছে ইডি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির