,

ঘুমন্ত অবস্থায় হলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঘুমন্ত অবস্থায় অমিত সরকার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অমিত ঢাবির লেদার টেকনোলজির মাস্টার্সের ছাত্র ছিলেন। তিনি জগন্নাথ হলের ৪০১১ নম্বর রুমে থাকতেন। তিনি যশোর সদর উপজেলার বালিয়াঘাট গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে।

অমিতের রুমমেট সজিব মিত্র জানান, অমিত রাতে অনেক দেরি করে ঘুমাতেন ও দেরিতে ঘুম থেকে উঠতেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে তাকে ডাকতে গেলে তার শরীর ঠাণ্ডা অনুভূত হয়। এরপর অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবউদ্দিন বলেন, ওই শিক্ষার্থীর স্বজনরা আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর