,

যুবলীগের সা. সম্পাদক নিখিলসহ ২০ জনের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ঢাকা উত্তর শাখার নেতাকর্মীদের সমাবেশে হামলার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে বাদী হয়ে ঢাকা বারের সাবেক সেক্রেটারি মো. ওমর ফারুক ফারুকী মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দিবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মামলায় যাদের আসামি করার আবেদন করা হয়েছে তাদের মধ্য রয়েছেন- কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আগা খান মিন্টু, এম এ মান্নান কচি, ইসমাইল হোসেন। এছাড়া আরও ৪০০/৫০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে