,

স্ত্রী হত্যার ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে স্ত্রী মিনালী রানী পালকে হত্যার দায়ে স্বামী গোবিন্দ চন্দ্র পালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরের দিকে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত গোবিন্দ চন্দ্র পাল উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়ের কান্দি এলাকার গোপাল পালের ছেলে। তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর মিলানী রানী পালকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী গোবিন্দ চন্দ্র পাল।

পরে এ ঘটনায় শিবচর থানার পরিদর্শক আব্বাস উদ্দিন বাদী হয়ে গোবিন্দ চন্দ্র ও অজ্ঞাতদের আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় শিবচর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) নাজমুল হক তদন্তের পর ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি ২০ জন সাক্ষীর নামসহ গোবিন্দ চন্দ্র পালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে।

পরে বিচারিক আদালতে দীর্ঘ ২৫ বছর যুক্তিতর্ক শেষে উপযুক্ত সাক্ষী প্রমাণের ওপর ভিত্তি করে মিলানী রানীর স্বামী গোবিন্দ চন্দ্র পালকে যাবজ্জীবন ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

তবে এ রায় ঘোষণার সময় আসামি বা আসামি পক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

মাদারীপুর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, ঘটনার পর আসামি গোবিন্দ চন্দ্র পাল পলাতক রয়েছেন। মিলানী রানী পালকে হত্যা মামলায় দীর্ঘ ২৫ বছর যুক্তিতর্ক শেষে আদালত এই মামলার একমাত্র আসামি গোবিন্দ চন্দ্র পালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। তাকে ধরতে আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী