,

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দাবি ফখরুলের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি এবং কুমিল্লায় ভাইস-চেয়ারম্যান বরকতুল্লা বুলুর ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হামলায় আহতদের দেখতে গিয়ে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের ঢাকা মহানগরের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মোমবাতি প্রজ্বলন করে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। শান্তিপূর্ণভাবে ঢাকা দক্ষিণে কর্মসূচি হয়েছে। ঢাকা উত্তরেও শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। কর্মসূচির শেষের দিকে হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, তাবিথ আওয়াল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ বেশ কয়েকজন আহত হন। তাবিথসহ ৬-৭ জন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাবিথ মাথায় আঘাত পেয়েছেন। অন্যরা গুরুতর আহত, এখানে তাদের চিকিৎসা চলছে।’

তিনি বলেন, ‘কুমিল্লায় আমাদের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ওপর আক্রমণ হয়েছে, তিনিও সেখানে রক্তাক্ত হয়েছেন। তাকে কুমিল্লা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা যে কথাগুলো সবসময় বলছি, এখানে আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনকে বানচাল করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে। সমগ্র দেশে তারা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ঘটনাস্থলে আমাদের শান্তি রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই পরিস্থিতিতে এখানে কোনোমতেই গণতন্ত্রের পরিবেশ নেই। তারা যে নির্বাচনের কথা বলে এটা প্রহসন ছাড়া কিছু না। আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা শান্তিপূর্ণভাবে মানুষের দাবি নিয়ে আন্দোলন করছি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড