,

দেশে করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৪১

news-image

নিউজ ডেস্ক : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। গত বুধবার শনাক্তের হার ছিল ৮ দশমিক ৪১ শতাংশ এবং মঙ্গলবার শনাক্তের হার ছিল ১০ দশমিক ৫৫ শতাংশ।

গত আগস্টের শুরুর দিকে শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর ৮ সেপ্টেম্বর করোনা শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের ওপর উঠে। ওইদিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ।

৯ সেপ্টেম্বর শনাক্তের হার বেড়ে হয় ৮ দশমিক ৩৪ শতাংশ, ১০ সেপ্টেম্বর ৮ দশমিক ৬২ শতাংশ, ১১ সেপ্টেম্বর ৮ দশমিক ৮৭ শতাংশ ও ১২ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১১০ জন ঢাকা বিভাগের, ৪ জন ময়মনসিংহের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, ১১ জন রাজশাহী বিভাগের, ৪ জন সিলেট বিভাগের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৭ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা আক্রান্ত ২৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির