,

জগা খিচুড়ির ঐক্য করে লাভ নেই: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জগা খিচুড়ির ঐক্য করে কোনো লাভ নেই, বিএনপির গতবারের ঐক্যের যে পরিণতি হয়েছে এবারো সেই পরিণতি অপেক্ষা করছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।

যারা ইতিহাসের অবাঞ্চিত সত্যের পুনরাবৃত্তি ঘটিয়েছে তাদের স্বরুপ উন্মোচিত করতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলে পাকিস্তান আমলে ভালো ছিলাম, তখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিলেন সেটাও তাহলে সত্য? আজ প্রমাণিত হয়েছে বিএনপির রাজনীতি পাকিস্তান ধারার রাজনীতি, বিএনপির রাজনীতি দ্বি-জাতিতত্ত্বের রাজনীতি। বিএনপির রাজনীতি সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের রাজনীতি।

তিনি বলেন, আজ শুধু বাংলাদেশ নয়, কানাডার আদালতও বিএনপিকে স্বীকৃতি দিয়েছে সন্ত্রাসী দল হিসেবে।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে বলেন, কোন মুখে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বলেন? আপনার দল আজ দেশ-বিদেশে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক দল।

তিনি বলেন, মির্জা ফখরুল আবারো পাকিস্তান প্রীতি দেখিয়ে প্রমাণ করেছেন বিএনপি সাম্প্রদায়িক দল।

বিএনপি যদি কখনো ক্ষমতায় যেতে পারে তাহলে এদেশকে আবার পাকিস্তানি ধারায় নিয়ে যাবে এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, সেটাই এখন বিএনপির টার্গেট, সেজন্যই আজকে বিএনপি ঐক্যের নামে টালবাহানা করছে, সাম্প্রদায়িক শক্তির সাথে জোট করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে আরো বলেন, বাংলার মাটিতে, মুক্তিযুদ্ধের মাটিতে বাংলাদেশবিরোধী, স্বাধীনতাবিরোধী চেতনার শক্তির জগা খিচুড়ির ঐক্য দিয়ে নির্বাচন করে জয়লাভ করা যাবে না।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন অর্জনে যে রেকর্ড স্থাপন করেছেন-সেই দেশে আগামী নির্বাচনেও শেখ হাসিনারই জয়লাভ হবে, ইনশাআল্লাহ। নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, আজকের এই সংকটে প্রধানমন্ত্রী সব সামাল দিচ্ছেন এবং দেবেন।

তিনি নেতাকর্মীদের বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ স্বস্তির দিকে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, তিনি এই সংকটে যা যা করার সবকিছুই করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সময়মত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সবকিছু পথরেখা ধরে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নির্দেশে।

ওবায়দুল কাদের আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের বলেন, জয় আমাদেরই হবে।

তিনি বলেন, ভয় তারাই করে যাদের জনগণের প্রতি কোন আস্থা নেই, তাই বিএনপি নির্বাচনে যেতে ভয় পায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন উচ্চ আদালতের নির্দেশে মিউজিয়ামে। আপনাদের নেত্রীই একসময়ে বলেছিলেন নিরপেক্ষ বলে কিছু নেই, নিরপেক্ষ হচ্ছে পাগল ও শিশু।

নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজীবুল্লাহ হিরু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং নরসিংদী জেলা আওয়ামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীসহ সংসদ সদস্যসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না