,

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম ইমরান হোসেন। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহত ইমরান গোবিন্দপুর গ্রামের মণ্ডলপাড়ার জুড়ান আলীর ছেলে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড কমিশনার ডালিম হোসেন জানান, সকালে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় ইমরানকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন যুবক। পরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কুষ্টিয়ায় নেয়ার পর তার মৃত্যু হয়েছে। তিনি আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত হয়েছি।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে