,

গাড়ি ভাঙচুর মামলায় বিএনপির ৫১ নেতাকর্মীর বিচার শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : পাঁচ বছর আগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে গাড়ি ভাঙচুরের এক মামলায় আমানুল্লাহ আমানসহ বিএনপির ৫১ নেতা-কর্মীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি দিন রেখেছেন।

এ মামলার আসামিদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান ছাড়াও খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল রয়েছেন। আসামিরা সবাই বর্তমানে জামিনে আছেন।

অভিযোগ গঠনের শুনানিতে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনানো হয়। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বিচারকের কাছে ন্যায়বিচার চান।

আসামিদের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানিতে আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, ‘এ মামলা ভুয়া, অভিযোগপত্র পক্ষপাতমূলক। আসামিদের অব্যাহতি দেওয়া হোক।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আখতারুজ্জামান ভূইয়া লাবু অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর আর্জি জানান।

শুনানি শেষে বিচারক আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ২০১৭ সালের ১০ অক্টোবর সকালে রাজধানীর দৈনিক বাংলার ক্রসিংয়ের সামনে বিএনপি নেতা আমানের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল বের করে। ওই সময় তারা ‘যানবাহন ভাঙচুর’ করেন। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে ‘বাধা দেওয়ার’ পাশাপাশি তাদের উপর ‘হামলাও’ চালান।

ওই ঘটনার পরদিন মতিঝিল থানার এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা আমান, খোকন, সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ তদন্ত শেষে ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এর মধ্যে ১৩ জনের নাম মামলার এজাহারে ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড