,

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনা যাবে ১৪ ডিসেম্বর পর্যন্ত

news-image

অনলাইন ডেস্ক : বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনার সুযোগ চলতি বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এর আগে, জুলাই মাসের শুরুতে এক নির্দেশনায় বিআরটিএ জানিয়েছিল, ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হবে।

বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএমএএমএ) অনুরোধে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিআরটিএ এই সময়সীমা বাড়িয়ে একটি নোটিশ দিয়েছে।

তবে, আগামী ১৫ ডিসেম্বর থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি করা যাবে না বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সরকার ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়ার পর থেকে মোটরসাইকেল বিক্রি কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির